ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাইডেনকে যে পরামর্শ দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘নিরাপদ রাখতে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রকে তথাকথিত ‘উগ্রবাদী ইসলামী সন্ত্রাসবাদ’ থেকে নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কিছু ‘মুসলিম দেশের’ ওপর ফের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের আমলে বেশ কিছু দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন, যার বেশির ভাগই ছিল মুসলিমপ্রধান। তার সেই নীতির সমালোচনা হয়েছিল দেশ-বিদেশ সবখানেই। জো বাইডেন ক্ষমতাগ্রহণের প্রথমদিনই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। ট্রাম্প মূলত তার সেই বিতর্কিত নীতিই পুনর্বহালের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, জো বাইডেন যদি আমাদের দেশকে ‘উগ্র ইসলামী সন্ত্রাসবাদ’ থেকে সুরক্ষিত রাখতে চান, তবে তাকে আমি সফলভাবে যে শরণার্থী নিষেধাজ্ঞা দিয়েছিলাম, সেগুলোসহ বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং প্রবেশে আগ্রহীদের সকল পরীক্ষার প্রয়োজনীয়তা পুনর্বহাল করতে হবে।

তার কথায়, সন্ত্রাসীরা সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করে এবং অনলাইনে নতুন সদস্য জোগাড় করছে।

ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দেশের বাইরে রাখতে হলে আমাদের বুদ্ধিমত্তা ও সাধারণ আক্কেলজ্ঞান থাকতে হবে। ইউরোপের দেশগুলো অভিবাসন নিয়ে যেসব ভুল করেছে, যুক্তরাষ্ট্রকে তা করলে চলবে না।

অবশ্য কোন কোন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছেন বিবৃতিতে তা উল্লেখ করেননি এ রিপাবলিকান নেতা। তবে তিনি ক্ষমতা পাওয়ার প্রথম বছরেই সিরিয়া, ইরান, ইয়েমেন, সোমালিয়া, লিবিয়া, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

ক্ষমতার শেষকালে ২০২০ সালে সেই তালিকায় মিয়ানমার, ইরিত্রিয়া, কিরগিজস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়ার নামও যোগ করেন। দেখাই যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোর মধ্যে বেশিরভাগই মুসলিমপ্রধান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাইডেনকে যে পরামর্শ দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘নিরাপদ রাখতে’

আপডেট টাইম : ১২:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১