ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তাপদাহে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ৪২ কোটি টাকা প্যাকেজ : কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশব্যাপী অতিরিক্ত তাপদাহে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার ইতোমধ্যে ৪২ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ও সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আজ রবিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিদর্শনকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, ‘সরকার চায় ভবিষ্যতে যেন দেশের মেহনতি কৃষকরা এমন বিপর্যয়ের মুখে না পড়েন। সেজন্য  উচ্চ তাপমাত্রা সহনশীল এবং রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।’

সম্প্রতি দেশব্যাপী উচ্চ তাপদাহে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষিবিদদের কর্মকাণ্ড দেখতে ধান গবেষণা মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। তিনি প্রায় এক ঘণ্টাব্যাপী ধান গবেষণার বিভিন্ন মাঠ ঘুরে দেখেন এবং ব্রি’র মহাপরিচালক ড. শাহজাহান কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় ব্রি’র গবেষণা মাঠে উচ্চ তাপমাত্রা সহনশীল ধান, বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধী ধানের জাত, অধিক ফলনশীল ধান, হাইব্রিড ধান এবং দেশ-বিদেশ থেকে সংগৃহীত কালো ধানসহ উন্নত গুণগতমান সম্পন্ন ধানের প্রদর্শনী প্লটগুলো পরিদর্শন করেন কৃষিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তাপদাহে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ৪২ কোটি টাকা প্যাকেজ : কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১