ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

লকডাউনে নাটকের শুটিং: যে বিষয়গুলো মানতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। টিভি নাটকের শুটিং বন্ধে সরকারি কোনো নির্দেশনা পায়নি সংশ্লিষ্ট সংগঠনগুলো।

রোববার (৪ এপ্রিল) সন্ধ‌্যায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত আন্তসংগঠনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যৌথ একটি নির্দেশনা তৈরি করা হয়েছে। প্রকাশিত এ নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে—লকডাউন চলাকালে (৫-১১ এপ্রিল) নাটকের শুটিং হবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর তা স্বাস্থ্যবিধি মেনে ও শিল্পী-কুশলী-নির্মাতাদের যৌথ সম্মতিতে হতে হবে।

সকল শিল্পী কলাকুশলীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের (৫-১১ এপ্রিল) সময় সকল প্রকার শুটিংয়ের কাজ নিরুৎসাহিত করা হচ্ছে। মহামারি করোনার ভয়ংকর রূপ ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক নিরাপত্তা উপেক্ষা করা সুবিবেচনাপ্রসূত হবে না। তাই সংশ্লিষ্ট সব শিল্পী কলাকুশলীদের এই ৭ দিন জনসমাগমস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো যাচ্ছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে জরুরি শুটিং কিংবা বিশেষ করে প্রচারিতব্য পর্ব হাতে নেই, তারা দ্রুততম সময়ের মধ্যে আন্তসংগঠনের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে কাজ শেষ করে নিরাপদে গৃহে অবস্থান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

লকডাউনে নাটকের শুটিং: যে বিষয়গুলো মানতে হবে

আপডেট টাইম : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১