ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিঠামইন হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি মৌসুমে কিশোরগঞ্জের মিঠামইন হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মিঠামইন হাওরের অল ওয়েদার সড়কসহ দর্শনীয় স্থানে ভ্রমণে বিরত থাকতে হবে। এ আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, হাওর ভ্রমণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আসে। ৮৭৪ কোটি টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার সড়ক’ নির্মাণ করা হয়। যা গত বছরের ৮ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সড়কের মাধ্যমে স্থলপথে সরাসরি যুক্ত হয়েছে কিশোরগঞ্জের হাওর বেষ্টিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম।

নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মিঠামইন হাওরে প্রবেশের পথগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান। সেই সঙ্গে এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিঠামইন হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০২:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১