ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

এমবাপ্পের পেনাল্টি মিস, মার্শালের চোট, তবুও জিতল ফ্রান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাজাখাস্তানকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

গোল হজমের পরই ঘুরে দাঁড়াতে চেষ্টা করে র‌্যাংকিংয়ের ১২২তম স্থানে থাকা কাজাখাস্তান। আচমকা আক্রমণের পাশাপাশি আঁতোয়া গ্রিজম্যানদের সামাল দিতে রক্ষণভাগে জমাট বাধে তারা। তবে তাতেও লাভ হয়নি কাজাখাস্তানের। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে নিজেদের ভুলে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে তারা। মালির আত্মঘাতি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্শালকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। চোট নিয়ে মাঠ ছাড়েন রেড ডেভিল ফরোয়ার্ড। তার পরিবর্তে মাঠে নেমে স্পট কিক নেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কাজাখাস্তানের জাল খুঁজে পাননি পিএসজি ফরোয়ার্ড।

আগের ম্যাচে প্যারিসে ইউক্রেনের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিল ফ্রান্স। ‘ডি’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশমের দল পরের ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া-হাজেগোভিনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

এমবাপ্পের পেনাল্টি মিস, মার্শালের চোট, তবুও জিতল ফ্রান্স

আপডেট টাইম : ১০:২২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১