ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আজ দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ রবিবার মধ্যরাতের আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বড় চাঁদ। যাকে ‘সুপারমুন’বলা হয়। এ বছরের প্রথম ‘সুপারমুন’ এটা। নাসার বিবৃতিতে জানানো হয়েছে, আজ রবিবার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে আমাদের চোখে এটাকে অনেক বড় মনে হবে। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসা আরো জানিয়েছে, এ বার টানা ৩ দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে। গতকাল শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত এমন বড় আকারের চাঁদ দেখা যাবে।

এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে ৪টি ‘সুপারমুন’ হবে। মার্চ থেকে জুনের মধ্যে দেখা যাবে। কেউ কেউেআবার বলছেন ৩টি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে মাসে।

নাসার বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিলে পূর্ণিমার দিন (২৬ এপ্রিল)-এর থেকে পৃথিবীর বেশি কাছাকাছি চাঁদ আসবে মে মাসের পূর্ণিমার দিন (২৬ মে)-টিতে। যদিও সে ক্ষেত্রে মে মাসের পূর্ণিমার চাঁদ আকারে মাত্র ০.০৪ শতাংশ বড় হবে এপ্রিলের পূর্ণিমার চাঁদের চেয়ে।

মার্চের এই ‘সুপারমুন’-কে ‘ওয়ার্ম মুন’ও বলা হয়। দক্ষিণ আমেরিকার কয়েকটি উপজাতি সম্প্রদায়ের মানুষ গত শতাব্দীর তিনের দশকে এই সময়ের ‘সুপারমুন’-এর নাম দিয়েছিলেন ‘ওয়ার্ম মুন’,। এই সময় খুব কেঁচো দেখতে পাওয়া যায় বলে জনশ্রুতি রয়েছে।

সূত্র: আনন্দবাজার, সিএনএন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আজ দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

আপডেট টাইম : ০২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১