ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কিশোরগঞ্জে করোনা মোকাবেলায় মাস্ক হাতে জনতার মাঝে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাকালে মৃত্যুভয় উপেক্ষা করে ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে জনকল্যাণকর কাজ করে সুনাম ও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ পুলিশ; হয়ে ওঠেছে মানবিক পুলিশ এর প্রতিচ্ছবি। সম্প্রতি দেশে বাড়ছে করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর হার। এ রকম পরিস্থিতিতে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের দেশব্যাপী উদ্ধুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা পুলিশ উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

রোববার (২১ মার্চ) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ১৩টি থানায় একযোগে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম প্রমুখ ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এখন সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।

এ সময় নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

পরে পুলিশ সুপার শহরের গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি বাসযাত্রী, পরিবহন শ্রমিক-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কিশোরগঞ্জে করোনা মোকাবেলায় মাস্ক হাতে জনতার মাঝে পুলিশ

আপডেট টাইম : ০৮:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১