ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কারও ক্ষমতা থাকলে মসজিদ-মাদরাসায় হাত দিয়ে দেখাক: শামীম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ আমি একা আছি, কারও ক্ষমতা থাকলে মসজিদ ও মাদরাসায় হাত দিয়ে দেখাক বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ওলামা পরিষদ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ সম্মান প্রদানকারী এবং আল্লাহই সম্মান কেড়ে নিতে পারেন। সেই আল্লাহর ঘরে যদি আঘাত আসে আর আমি চুপ করে বসে থাকি তাহলে মৃত্যুর পর আমাকে তার জবাব দিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমার বাসার সামনেই বাগে জান্নাত মসজিদটি। আমি ছোট বেলায় সেখানে খেলেছি। সেখানে একটি কবরস্থান ছিলো। যেখানে অনেক কামেল লোকের কবরও ছিল। সেখানে মসজিদ ও মাদরাসা হয়েছে। পর্চায় লেখা আছে, এখানে কবরস্থান ছিলো এবং এই জায়গা শুধু ইসলাম ধর্মের ধর্মীয় কাজে ব্যবহার হবে। তাই হয়েছে। তবে নারায়ণগঞ্জে এক মহিলা আছেন, তিনি গিয়ে বললেন মসজিদ ও মাদরাসা ভাঙতে হবে। মসজিদটি ভেঙে পেছনে নেওয়া হবে আর মাদরাসা উঠিয়ে দেওয়া হবে। মাদরাসা উঠিয়ে সেখানে পার্ক করবেন, মসজিদের নিচে দোকান করবেন। ধর্মে আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ।

প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ করছেন। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ায় ৮৩ শতাংশ জায়গা আছে ওয়াকফার। সেখানে ৫৪৮ বছর পুরানো একটা মসজিদ আছে। ওয়াকফার নেতাদের ডেকে জায়গার জন্য জেলা প্রশাসক অনুরোধ করলেন। তারা ওই মসজিদটি রেখে জায়গার অনুমতিও দিলেন। ওই মহিলা তখন ফোন করে জায়গাটা চাইলেন। তারা তখন বললেন এখানে হাত দিও না এটা আল্লাহর সম্পত্তি। যেই ওই লোক বিদেশে গেলেন, তারা সেখানে জোর করে ঢুকে গেলেন। তারা আমার কাছে এসে কাগজ দেখালেন। কোর্টও তাদের পক্ষে গেল। পরে তিনি বললেন সামনে তিনি পার্কিং স্পেস বানাবেন। আসলে তার লক্ষ্য দোকান বানানো কারণ দোকান হলেই বিক্রি করা যায়। নারায়ণগঞ্জের আলেমদের আওয়াজ নেই কেন? মোদির দেশে কী হইসে তা নিয়া হাত পা কাইটা ফালাইতে চান।

নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লি ছিলো। আল্লাহ আমাকে দিয়ে সে পাপ মোচন করিয়েছেন। তখন থেকেই বিভিন্ন ইমাম আলেমদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তাই তাদের ওপর এত আঘাত। কেন? ওইখানে কী আত্মীয় স্বজন বেশি ছিল? আউয়াল সাহেবকে (হেফাজতে ইসলামের নায়েবে আমীর) ‘ট্রাপ’ করা হল। রেকর্ডেই তাকে কত কথা বলল আপনারা শুনেছেন। সেখানে তিনি বললেন মাদরাসা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমিতো জানি মাদরাসায় আল্লাহর কোরআন শিক্ষা হয়। মাদরাসায় মানুষের সদকায়ে জরিয়া হয়। সেখানে কোন কথা নাই কোন রাশিয়ায় কী হয় তা নিয়ে তুলকালাম হয়ে গেল। নারায়ণগঞ্জের এতো আলেম গেল কই? ভেবেছিলাম কথাগুলো পরে বলবো। আজকে বললাম কারণ কালকে নাও থাকতে পারি।

যারা সংখ্যালঘু তাদের রক্ষার দায়িত্ব মুসলমানদের। ওয়াকফার সম্পত্তি যেমন রেজিস্ট্রার হয় না তেমনি দেবোত্তর সম্পত্তিও রেজিস্ট্রার হয় না। একাত্তরে কয়েক ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। কেউ দেশ বাঁচাতে যুদ্ধ করেছেন, কেউ ভুয়া মুক্তিযোদ্ধা, কেউ লুটেরা মুক্তিযোদ্ধা। আমি সব দেখেছি, মনে আছে। এত ভুয়া সম্পদ কোথা থেকে আসে।

তিনি বলেন, দেশকে নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে। খুব ভয়ংকর খেলা হচ্ছে। আপনারা সবাই এই দেশের জন্য কাজ করার চেষ্টা করবেন। এ সময় নিজের মৃত ভাই, বাবা ও মা এবং তার পরিবারের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তিনি।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, জাহাঙ্গীর, ওলামা পরিষদ নেতা মাওলানা ফৌরদাসুর রহমানসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কারও ক্ষমতা থাকলে মসজিদ-মাদরাসায় হাত দিয়ে দেখাক: শামীম

আপডেট টাইম : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১