ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩৭১ ইউপি নির্বাচনের তফসিল ঘোষিত, তালিকা অনুমোদন হয়নি এখনো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল এই ইউনিয়ন পরিষদগুলোতে ভোট হবে। তবে কোন কোন ইউনিয়ন পরিষদে এই নির্বাচন হবে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত তো বটেই, তফসিল ঘোষণার সোয়া ৩ ঘণ্টা পরও সেই তালিকা অনুমোদনই হয়নি।

ধবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন। এরপর রাত সোয়া ৮টা পর্যন্তও এই ৩৭১ ইউনিয়ন পরিষদের তালিকা দিতে পারেনি কমিশন।

রাত সোয়া ৮টার দিকে ৩৭১ ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে যোগাযোগ করলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে বলেন, আমার কাছে এই তালিকা নেই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হবে।

পরে যোগাযোগ করলে নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক  বলেন, তালিকা এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হয়ে গেলে তারপর তালিকা দিয়ে দেওয়া হবে।

এর আগে, ৩৭১ ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণার সময় জানানো হয়, ইউপি নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ। মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাই হবে ১৯ মার্চ। যাচাইয়ে বৈধ প্রার্থীরা ২৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১১ এপ্রিল হবে ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৩৭১ ইউপি নির্বাচনের তফসিল ঘোষিত, তালিকা অনুমোদন হয়নি এখনো

আপডেট টাইম : ০৯:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১