ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে বর্তমানে মোট ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়।

তালিকা থেকে জানা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন।

এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

এদিকে ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবন ও মাঠ পর্যায়ের অফিস ভবনে আলোকসজ্জা করা হয়েছে এবং ভবনের সামনের রাস্তায় ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষে রাষ্ট্রপতি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বাণী দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার ( FEMBoSA) চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তা-ভাবনা শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন

আপডেট টাইম : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১