ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে দলীয় নজরদারি রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে। শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ জনসেবা করে চলছে। জনগণ ভালোবেসে সরকার গঠনের যে সু্যোগ দিয়েছে, তার মর্যাদা রক্ষা করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে ইউনিট কাউন্সিল সম্পন্ন করতে হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যেন দল সরকারি উন্নয়ন যেন প্রশ্ন বিদ্ধ না হয়। পাশাপাশি আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে দেশ বিরোধীরা যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না আওয়ামী লীগ

আপডেট টাইম : ০২:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১