ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আজ থেকে মোবাইলে মুক্তিযোদ্ধা ভাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য বরাদ্দ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ই- পেমেন্টের এ কার্যক্রম উদ্বোধন করবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মূল অনুষ্ঠান হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

প্রধানমন্ত্রী এই কার্যক্রম উদ্বোধনের পর দুই লাখেরও বেশি ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার মধ্যে এক লাখ ৬৮ হাজার বীর মুক্তিযোদ্ধা গত জানুয়ারি মাসের ভাতা মোবাইলের মাধ্যমে পাবেন। অন্যরা প্রচলিত পদ্ধতিতে ভাতা পেলেও তাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্যাদিও এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) আওতায় মন্ত্রণালয়ের ডাটাবেজে অন্তর্ভুক্তির কার্যক্রম চলছে। শিগগিরই গেজেটভুক্ত সব বীর মুক্তিযোদ্ধার ভাতাই মোবাইলের মাধ্যমে প্রদান করা হবে।

উল্লেখ্য, মোট ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ২০৬ জন। তাদের মধ্যে এক লাখ ৯২ হাজার ৫৩২ জন মাসিক ভাতা ১২ হাজার টাকা করে পেয়ে থাকেন। এ ছাড়া শহীদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত ১২ হাজার ৬৭৪ জন বীর মুক্তিযোদ্ধা শ্রেণিভেদে ১৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। ভাতার পাশাপাশি তারা পাঁচটি উৎসব ভাতা এবং চিকিৎসাসহ সন্তানদের জন্য নির্ধারিত অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজ থেকে মোবাইলে মুক্তিযোদ্ধা ভাতা

আপডেট টাইম : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১