ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পদ্মা সেতুতে গাড়ি চলবে আগামী বছরের জুনের মধ্যে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

মন্ত্রী তার সরকারি  বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।

পদ্মা সেতু নির্মাণের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে।

তিনি বলেন, সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত।

সেতুমন্ত্রীর আশা, ২০২২ সালের আগেই সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পদ্মা সেতুতে গাড়ি চলবে আগামী বছরের জুনের মধ্যে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১