ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৬০ ফুট পানির নিচে বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অদ্ভূত কিছু করার নেশা বহু মানুষেরই থাকে। এ কারণেই এমন কিছু কাজ নিতান্ত সাধারণ মানুষজন করে থাকে, যা অনেক সময় কল্পনাই করা সম্ভব হয় না। তার পরও এ ধরনের ঘটনা ঘটার ফলে অবাক হন সাধারণ মানুষজন। সম্প্রতি তেমনই এক কাণ্ড ঘটল ভারতের চেন্নাইতে। ৬০ ফুট পানির নিচে গিয়ে বিয়ে করলেন এক দম্পতি!

জানা গেছে, অদ্ভূত এই ঘটনাটি সামনে আসাতে অবাক হয়েছেন অনেকেই। ওই দম্পতির নাম ভি ছিন্নাদুরাই এবং এস শ্বেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬০ ফুট পানির নিচে গিয়ে নিয়ম মেনেই তারা বিয়ে করেছেন। পাশপাশি তাদের পরনে বিয়ের পোশাকও ছিল। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল।

বিয়েতে কনে পরেছিলেন লাল শাড়ি ও সাদা ব্লাউজ। নিয়ম মেনে বরও পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি। বিয়ের পর ওই দম্পতি জানান, একেবারে নিয়ম মেনেই পানির নিচে গিয়ে তারা মালাবাদল করেছেন। তাও আবার পুরোহিতের দেওয়া বিধি মেনে। জানা গেছে, ছিন্নাদুরাই পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্কুবা ডাইভার।

অন্যদিকে, তার স্ত্রী এস শ্বেতা বিয়ের কয়েক মাস আগেই স্কুবা ডাইভিং শিখেছেন। এও জানা গেছে, দুই পরিবারের তরফ থেকেই তাদের এভাবে বিয়ে করার বিষয়টি জানানো হয়েছিল। শ্বেতা জানিয়েছেন, প্রাথমিক ভাবে তিনি কিছুটা আপত্তি জানালেও কিছুদিনের মধ্যে বিষয়টি শিখে যাওয়াতে তার আর কোনো অসুবিধা হয়নি।

তার পরই নিয়ম মেনে পুরোহিতের বিধান অনুসারে ৬০ ফুট পানির নিচে গিয়ে তারা বিয়ে করেন। তবে এই দম্পতির এমন অদ্ভূত বিয়ে কবে হয়েছে, সে বিষয়ে কিছু প্রকাশ করেনি ভারতীয় সংবাদমাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৬০ ফুট পানির নিচে বিয়ে

আপডেট টাইম : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১