ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সুকান্ত পার্থিবের তিনটি কবিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৫৮ বার

অবচেতন

উত্তাল সাগরে বেওয়ারিশ ভাসতে ভাসতে
ফাঁদের জালে আটকা জীবন যন্ত্রণা মেটাতে
দেবদারু গাছের সাথে লম্বা পেরেক
ঢুকিয়ে কফিনে মুড়িয়ে দিয়েছি
জীবনের সাথে অসহ্য যাপনের শেষ অশ্রুবিন্দু!

রক্তমাখা আকাশ

সীমান্তবর্তী অভাগা মানুষ আমি!
নিষ্পলক চেয়ে শুধু দেখি বিপন্ন মানবিকতায়
সুসজ্জিত অস্ত্রের মহড়া। চেয়ে দেখি নির্বিঘ্নে
লেফট-রাইট লেফট-রাইট ধ্বনিতে ধেয়ে আসছে
মেশিনগানের নলের অবাধ…।

পূবের রক্তমাখা আকাশ দেখার আগেই
কাঁটাতারে ঝুলে থাকে ছিন্ন দেহ।
ভাগ হয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলে
ভেসে ওঠে অচেনা মুখের মিছিল!

গণধর্ষণ

পৃথিবীর বুক চিরে ধর্ষিতা বোনের দেহ
স্বীকৃতি পায় নাইলেন সুতার বাঁধনে।
ঈশ্বরের গ্রন্থের ধর্ম-জাত-বর্ণ-গোত্র সামাজিক
বৈধতা পায় সন্তানের সামনে মায়ের বস্ত্রহরণে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সুকান্ত পার্থিবের তিনটি কবিতা

আপডেট টাইম : ০১:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬

অবচেতন

উত্তাল সাগরে বেওয়ারিশ ভাসতে ভাসতে
ফাঁদের জালে আটকা জীবন যন্ত্রণা মেটাতে
দেবদারু গাছের সাথে লম্বা পেরেক
ঢুকিয়ে কফিনে মুড়িয়ে দিয়েছি
জীবনের সাথে অসহ্য যাপনের শেষ অশ্রুবিন্দু!

রক্তমাখা আকাশ

সীমান্তবর্তী অভাগা মানুষ আমি!
নিষ্পলক চেয়ে শুধু দেখি বিপন্ন মানবিকতায়
সুসজ্জিত অস্ত্রের মহড়া। চেয়ে দেখি নির্বিঘ্নে
লেফট-রাইট লেফট-রাইট ধ্বনিতে ধেয়ে আসছে
মেশিনগানের নলের অবাধ…।

পূবের রক্তমাখা আকাশ দেখার আগেই
কাঁটাতারে ঝুলে থাকে ছিন্ন দেহ।
ভাগ হয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলে
ভেসে ওঠে অচেনা মুখের মিছিল!

গণধর্ষণ

পৃথিবীর বুক চিরে ধর্ষিতা বোনের দেহ
স্বীকৃতি পায় নাইলেন সুতার বাঁধনে।
ঈশ্বরের গ্রন্থের ধর্ম-জাত-বর্ণ-গোত্র সামাজিক
বৈধতা পায় সন্তানের সামনে মায়ের বস্ত্রহরণে!