ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

১০২ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫
  • ৫৭০ বার

উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচনের লক্ষ্যে ১০২ উপজেলায় সহকারি রিটার্নিং অফিসার বদল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৮ অনুযায়ী সহকারী রিটার্র্নিং অফিসার পরিবর্তন করেছে ইসি। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন সুত্র জানায়, সহকারি রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পাওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানে নতুনভাবে নিয়োগ পেয়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর ও অধিদপ্তরের অফিসাররা।

গত ১৩ মে ৪৭৮ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে সীমানা বিন্যাসে ক্রটি এবং মামলা সংক্রান্ত জটিলতায় সাত উপজেলায় তফসিল স্থগিত করা হয়। বাকি উপজেলাগুলোতে নির্বাচন কমিশনের জেলা নির্বাচন কর্মর্তাদের রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয় উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের। আগামী ১৫ জুন ভোট অনুষ্ঠিত হবে।

ইসির কর্মকর্তারা জানান, আগামীতে ১৫ বছর বয়সের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান এবং বাদপড়া ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের লক্ষ্যে ইসির উপজেলা ও থানা নির্বাচন অফিসাররা ব্যস্ত থাকবেন। আসন্ন ঈদের পর পরই এ তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

এর আগে মাঠ পরিদর্শনসহ নানা প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করতে হয়। এ কারণে তফসিল ঘোষণার পরে নির্বাচনের মাঝামাঝি সময়ে এসে সহকারী রিটার্নিং অফিসার পদে পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোন ব্যাঘাত ঘটবে না বলে জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

১০২ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার পরিবর্তন

আপডেট টাইম : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫