ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জে আবারো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের পারভেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে পৌরসভায় দ্বিতীয় ধাপের নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ শেষে পাওয়া ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো.পারভেজ মিয়া বিজয়ী হয়েছেন। তিনি ৮৭০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়াকে পরাজিত করেছেন। ফলে দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন পারভেজ মিয়া।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজ পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো.পারভেজ মিয়া (নৌকা) ৯০২ ভোট এবং বিএনপি প্রার্থী হাজী মো.ইসরাইল মিয়া (ধানের শীষ) ৫১৬ ভোট পেয়েছেন।

ফলে পৌরসভার মোট ২৮টি কেন্দ্রে মো.পারভেজ মিয়া মোট ২১ হাজার ৮২৪ ভোট এবং হাজী মো.ইসরাইল মিয়া মোট ২০ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।

তবে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় স্থগিত কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুপুর ২টার দিকে ওই কেন্দ্রের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী হাজী মো.ইসরাইল মিয়া।

বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলের মাধ্যমে তার নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছিলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

স্থগিত কেন্দ্রটি বাদে ২৭টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো.পারভেজ মিয়া ৪৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম সাক্ষরিত মেয়র পদে বেসরকারি প্রাথমিক ফলাফলে ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো.পারভেজ মিয়া (নৌকা) পান ২০ হাজার ৯২২ ভোট এবং বিএনপি প্রার্থী মো.ইসরাইল মিঞা (ধানের শীষ) পান ২০ হাজার ৪৩৮ ভোট।

অন্যদিকে স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৫২ জন অর্থাৎ ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় সেখানে শনিবার (৩০ জানুয়ারি) পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কিশোরগঞ্জে আবারো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের পারভেজ

আপডেট টাইম : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১