ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

বিভিন্ন পেশার মানুষের পাশে অভাব-অনটন মোকাবেলা করতে সরকার প্রস্তুত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • ২৮০ বার
বিজয় দাস নেত্রকোনাঃ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের সরকার। বিভিন্ন পেশার মানুষের পাশে অভাব-অনটন মোকাবেলা করতে সরকার প্রস্তুত। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসীসহ বেদে ও হরিজন সম্প্রদায়ের দুর্দিনে দেশব্যাপী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সরকার। এতে সার্বিক সহযোগিতা করছে সরকারি কর্মকর্তা ও দলীয় লোকজন।
আজ শনিবার সন্ধ্যায় নেত্রকোনার বারহাট্টায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বারহাট্টা উপজেলায় রায়পুর ইউনিয়নে সরকারের নানা উন্নয়ন কার্যক্রমের আওতায় বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের মাঝে ভাতার কার্ড বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৩১ জনের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট এক লক্ষ ৫৫ হাজার টাকার চেক ও বেদে সম্প্রদায়ের বিশেষ ভাতা ২০ জনের প্রত্যেককে ৬ হাজার টাকা করে এক লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিভিন্ন পেশার মানুষের পাশে অভাব-অনটন মোকাবেলা করতে সরকার প্রস্তুত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১