ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পূর্বধলায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ২৮৩ বার
বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার (২৩জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে ভাষাশহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধার প্রতীক নবনির্মিত শহীদ মিনার। স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শহীদ মিনার উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) মহোদয়ের অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচির অর্থায়নে এ শহীদ মিনারটি নির্মিত হয়েছে। আর এটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৫ লক্ষ ৪০ হাজার টাকা ।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে আছে মুক্তমঞ্চ, রয়েছে জাতির পিতার ম্যুরাল ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক। ছিলনা শহীদ মিনার । কিন্তু ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধার প্রতীক শহীদ মিনার দেশের অনেক উপজেলা পরিষদ চত্বরেই রয়েছে। এমনটি চিন্তা করেই তিনি শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা করেন। তাঁর পরিকল্পনায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে আজ পরিষদ চত্বরে নির্মিত হয়েছে শহীদ মিনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পূর্বধলায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার উদ্বোধন

আপডেট টাইম : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১