ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জন্য ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলা হয়েছে।

মঙ্গলবার প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদের বৈঠকে প্রস্তাবটি তোলেন। সাবেক প্রধান হুইপ আবদুস শহীদ তাতে সমর্থন জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ জানুয়ারি অত্র সংসদে প্রদত্ত ভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছে।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে নতুন বছরের প্রথম অধিবেশন গতকাল সোমবার শুরু হয়। রাষ্ট্রপতি এদিন সংসদে ভাষণ দেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দলমতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে সংসদ থেকে রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলা হয় এবং সংসদে ওই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

আপডেট টাইম : ০৫:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১