ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৩২৯০ প্রার্থীর মনোনয়ন জমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর পদে তিন হাজার ২৯০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২৮৭ জন মেয়র পদে, ৬৬৪ জন সংরক্ষিত নারী আসনে এবং কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৩৩৯ জন।

ইসির উপ-সচিব ও পৌরসভার সাধারণ নির্বাচনের সমন্বয়ক (চলতি দায়িত্বে) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে মঙ্গলবার (১৯ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৬ জানুয়ারি।

নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপের জন্য প্রথেমে ৫৬টি পৌরসভার তফসিল ঘোষণা করে। কিন্তু বিভিন্ন কারণে স্থগিত হওয়া আরও দুটি পৌরসভা যুক্ত হয়।

চতুর্থ ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল; রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী ও তাহেরপুর, লালমনিরহাট সদর ও পাটগ্রাম, নরসিংদী সদর ও মাধবদী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী ও বানারীপাড়া, শেরপুর সদর ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোর সদর ও বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবান সদর, বাগেরহাট সদর, সাতক্ষীরা সদর, হবিগঞ্জের চুনারুঘাট, কুমিল্লার হোমনা ও দাউদকান্দি, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া, কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা, ফেনীর পরশুরাম, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকিনি, নেত্রকোনা সদর, যশোরের চৌগাছা ও বাঘারপাড়া, রাঙামাটি সদর, মুন্সিগঞ্জের মীরকাদিম, শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর, জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই, নোয়াখালীর চাটখিল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, লক্ষ্মীপুরের রামগতি, ফরিদপুরের নগরকান্দা এবং সিলেটের কানাইঘাট।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও মেয়র পদের প্রার্থী মৃত্যুবরণ করায় চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৩২৯০ প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট টাইম : ০৪:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১