ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিবে। এটা সরকারের দায়িত্ব। আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ে গঠিত কমিটি সম্পর্কে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এ সকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে। কমিটির বিষয়ে যে কোন অভিযোগ ধানমন্ডি ৩/এ-তে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট। দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।

সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। হ্যাঁ/না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিলো, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিলো,তাদেরকে জনগণ এখনো ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশ জন-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না

আপডেট টাইম : ০২:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১