ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাওরে কৃষকদের করোনাকালীন সহায়তা কার্যক্রম উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরে করোনাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মিঠামইন উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

কোভিড-১৯ এ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরুরি সহায়তা প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ফ্যামিলি টাইস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে।

মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কর্মশালায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রেহানা পারভীন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।

এতে ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী, টেকনিকাল ডাইরেক্টর মনিরুজ্জামান মুকুল, প্রোগ্রাম ম্যানেজার মমতাজ বেগম মুমু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, এই উদ্যোগ হাওরের কৃষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কৃষকদের জন্য জরুরি এই সহায়তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও উপকারভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাওরে কৃষকদের করোনাকালীন সহায়তা কার্যক্রম উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১