ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

এগিয়ে হিলারি, ধাক্কা খেলেন বিতর্কিত ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭১৩ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম দফা ভোটাভুটিতে এক শতাংশেরও কম ব্যবধানে জয়ের দাবি করেছেন হিলারি ক্লিনটন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আইওয়া অঙ্গরাজ্যে ভোটাভুটির পর হিলারি ক্লিনটনের দল বলছে, তারাই এগিয়ে আছেন এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখন আর কোনভাবেই হিলারি ক্লিনটনকে টপকাতে পারবেন না।

একটি প্রেসিংক্ট বা নির্বাচনী এলাকার ফল এখনো ঘোষিত হয় নি। তবে সেখানেও অতি অল্প ব্যবধানে হিলারিই এগিয়ে আছেন। কিছু কিছু প্রেসিংক্টে ‘টস’ করে ফল নির্ধারিত হয়েছে।

হিলারি ক্লিনটন বলেছেন, ফলাফলের পর তিনি স্বস্তির নিংশ্বাস ফেলেছেন।

সবশেষ খবর অনুযায়ী হিলারি এবং স্যান্ডার্স উভয়েই ৫০ শতাংশের মতো ভোট পেয়েছেন, কিন্তু প্রাপ্ত ভোটের হিসেবে হিলারির ডেলিগেটের সংখ্যা ২২ জন, এবং স্যান্ডার্সের ডেলিগেট ২১ জন।

সবচেয়ে বেশি অঙ্গরাজ্য বা ‘ককাসে’ যে প্রার্থী জিতবেন – তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী হবেন।

অন্যদিকে, রিপাবলিকান পার্টির ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।

মি ক্রুজ রিপাবলিকান ভোটের ২৮ শতাংশ পেয়েছেন এবং মি. ট্রাম্প পেয়েছেন ২৪ শতাংশ।

মি. ক্রুজ বিজয়ের পর বলেছেন – এই ফলাফল প্রমাণ করে যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা মিডিয়ার ঠিক করার বিষয় নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

এগিয়ে হিলারি, ধাক্কা খেলেন বিতর্কিত ট্রাম্প

আপডেট টাইম : ১১:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬