ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শীতে হাত-পায়ের কোমলতা ধরে রাখতে কী করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালে ত্বকের যত্নের পাশাপাশি হাত-পায়েরও যত্ন নিতে হবে। এ সময় ময়েশ্চারাইজ়ারের অভাবে হাত-পা হয়ে ওঠে শুষ্ক, খসখসে ও  প্রাণহীন।

অনেকের হাতের ত্বকের চামড়াও ফেটে লাল হয়ে যায়। খসখসে কনুই বা গোড়ালি ফাটার সমস্যাও হয়। এ ছাড়া থাইরয়েড, ডায়াবেটিস, সিওপিডি, অ্যালার্জি ও ভিটামিনের অভাব শুষ্কতার অন্যতম কারণ।

আসুন জেনে নিই শীতের ত্বকের কোমলতা ধরে রাখার করণীয় সম্পর্কে-

১. পায়ের রুক্ষতা শীতের সাধারণ সমস্যা। এ সমস্যা থেকে বাঁচতে পরিমাণমতো পাকা কলা, পাকা পেঁপে, আপেল, কয়েক ফোঁটা অলিভ অয়েল, সামান্য দুধের সরের মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।  এর পর ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগান।

২. হাত ও পায়ের চামড়ার খোসা উঠলে পরিমাণমতো ওটমিল গুঁড়ো, পাকা কলা, সামান্য মধু বা গ্লিসারিন, ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গোসলের আগে দুই হাতে ভালো করে তা মাখুন। শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন।

৩. নখের কিউটিকল নরম করতে কিউটিকল ক্রিম বা অয়েল ব্যবহার করুন। হালকা হাতে এক ফোঁটা অলিভ অয়েল নখের চারপাশে ম্যাসাজ করে নিন। এতে নখের সৌন্দর্য বাড়বে।

৪. হাতের অতিরিক্ত শুষ্কতা দূর করতে পরিমাণ মতো সবেদা, কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে, হাতে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে নিন।

৫. শসার রস ত্বকের সুরক্ষায় ভালো কাজ দেয়। চায়ের লিকারের সঙ্গে শসার রস ও এক ফোঁটা কর্পূর মিশিয়ে ফ্রিজে রাখুন, যা হাতের টোনার হিসেবে কাজ করবে।

৬. অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজ়ার ছাড়া ক’ফোঁটা অলিভ অয়েল ব্যবহার করার সময়ে হাতের তালু, তালুর পেছন দিক, আঙুল ও কনুই পর্যন্ত ম্যাসাজ করুন। দেখবেন ত্বকের সতেজতা ঠিক থাকবে।

৭. করোনা আবহে অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারও রুক্ষ্মতার পরিমাণ বাড়িয়ে তুলেছে। স্যানিটাইজ়ার ব্যবহারের পর অবশ্যই হ্যান্ডক্রিম লাগান।

তথ্যসূত্র: আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শীতে হাত-পায়ের কোমলতা ধরে রাখতে কী করবেন

আপডেট টাইম : ০২:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১