ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অহেতুক হয়রানি নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
  • ৭৪২ বার

দেশের কোনো নাগরিক যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব।

পুলিশ সপ্তাহ ২০১৬ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সম্প্রতি পুলিশের হাতে দুই সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় রাষ্ট্রপতি এ তাগিদ দিলেন।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। তাদের ট্যাক্সের টাকায়ই দেশ ও সরকার পরিচালিত হয়।

পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণে আপনাদের আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের বন্ধু হয়ে উঠতে হবে। জনগণ যাতে তাদের প্রয়োজনে প্রথমেই পুলিশকে আস্থায় নিতে পারে, আপনাদের সেই অবস্থানে পৌঁছতে হবে।

রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর্ম-কৌশল ও সাফল্য ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, আমি আশা করি, আগামী দিনগুলোতেও বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধান ও গণতন্ত্র সুরক্ষা এবং রাষ্ট্রবিরোধী সকল অপতৎপরতা রোধকল্পে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করবে।

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরো দৃঢ়ভাবে কাজ করার পরামর্শ দিয়ে আবদুল হামিদ বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশের প্রতিটি সদস্যকে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান ও পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অহেতুক হয়রানি নয়

আপডেট টাইম : ১১:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬