ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে বীজতলায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দিশেহারা কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো মৌসুমের শুরুতেই কৃষকের মনে দেখা দিয়েছে শঙ্কা আর ভয়। বীজতলায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণের কারণে কৃষকরা আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন।

৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ি হাওরের কৃষক হারুন মিয়া জানান, কারেন্ট পোকার আক্রমণে বীজতলার ছোট ছোট ধানের চারা ‘জ্বলে’ যাচ্ছে। ওই পোকা ধানের চারার ওপর বসলেই চারা ‘জ্বলে’ যায়।
বীজতলাতেই যদি চারা ‘জ্বলে’ যায়, তাইলে জমিতে রোয়াইমু কিতা?

এ ব্যাপারে বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের শহীদুল ইসলাম জানান, তেলকুমার হাওরের বীজতলায় কারেন্ট পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক বলেন, বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের সাথে দেখা করে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। ওষুধ প্রয়োগ করলেই আশা করছি সমস্যার সমাধান হবে।

তিনি আরো জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাওরে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দুঃশ্চিন্তাগ্রস্ত কৃষকদের সচেতন করে তুলতে এবং বিভিন্ন পরামর্শ দিতে ব্লক সুপারভাইজাররা বিভিন্ন মাঠে ছুটে যাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এমনকি জেলার উর্ধ্বতন কর্মকর্তারাও ছুটছেন মাঠে। তাদের প্রজেক্টরের মাধ্যমে পোকার আক্রমণ ঠেকানো ও দমন করার পদ্ধতি ও কলাকৌশল দেখানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে বীজতলায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দিশেহারা কৃষক

আপডেট টাইম : ০২:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০