ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা সালমানের জন্য শাপে বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই মহামারির কারণে নাজেহাল সবাই। তবে সুপারস্টার সালমান খানের জন্য করোনা শাপে বর হয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে চলছে সালমানের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ২০১৮ সালে এপ্রিলে এই মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি। পাশাপাশি তাকে ১০ হাজার রুপি জরিমানা করা হয়। সালমান দুদিন কারাগারেও ছিলেন। এরপর জামিনে ছাড়া পান। পরে এই অভিনেতার জামিন বাতিলের জন্য আদালতে আপিল হয়।

এই মামলার পরবর্তী শুনানিতে সশরীরে সালমানকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন যোধপুর আদালত। কিন্তু সম্প্রতি সালমানের আইনজীবী করোনা মহামারির সময়ে শুনানিতে এই অভিনেতাকে যেন হাজির না হতে হয় তার আবেদন করেন। আর এই আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সালমানের আইনজীবী এইচ এস সারাসওয়াত জানান, মুম্বাই ও যোধপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে সালমানের আদালতে হাজির হওয়া নিরাপদ হবে না। আবেদন গ্রহণ প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘সালমানের হাজির না হওয়ার বিষয়ে আমাদের আবেদন গ্রহণ করে আগামী ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদলত।’

১৯৯৮ সালে হিন্দি ভাষার ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন সালমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে— যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেছেন তিনি। ভারতের বন্যপ্রাণী আইন অনুযায়ী বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা দণ্ডনীয় অপরাধ। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ এই হরিণকে ভক্তি করেন এবং রক্ষায় কাজ করে থাকেন। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়।

‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়। তবে ২০১৮ সালে আদালতের রায়ে তারা অব্যাহতি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনা সালমানের জন্য শাপে বর

আপডেট টাইম : ০৩:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০