ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ইতিহাসে এই প্রথম পাকিস্তান-রাশিয়ার যৌথ মহড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬
  • ৪৬৩ বার

রাশিয়ান পদাতিক বাহিনীর সঙ্গে প্রথমবারের জন্য সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তানী সেনাবাহিনী। রুশ পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ এই খবর জানিয়েছেন। চলতি বছরে এই মহড়া হতে চলছে।

রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেবে। তারই অংশ হিসেবে পাকিস্তান এবং রাশিয়ার সেনাবাহিনীর মহড়া হবে। জেনারেল ওলেগ জানিয়েছেন, বিদেশি অংশীদারদের সঙ্গে লেনদেন বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র যৌথ সন্ত্রাস বিরোধী মহড়াও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এদিকে, রুশ সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনার জন্য মস্কোর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছেছে বলে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই প্রতিনিধিদলের সঙ্গে এরই মধ্যে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের বৈঠক হয়েছে। রাশিয়ার কাছ থেকে এমআই-৩৫ হাইন্ড অ্যাটক হেলিকপ্টার কেনার জন্য গত বছরের আগস্টে মস্কোর সঙ্গে একটি চুক্তি সই করেছে পাকিস্তান। সম্ভবত সেই বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ইতিহাসে এই প্রথম পাকিস্তান-রাশিয়ার যৌথ মহড়া

আপডেট টাইম : ১০:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬