ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাসায় করোনার থাবা, কোয়ারেন্টিনে মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজ বাসায় স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক নিকট আত্মীয় করোনায় আক্রান্ত হওয়ায় সতর্কতা হিসেবে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু তিনি সশরীরে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেখানেই তিনি কোয়ারেন্টিনে থাকার বিষয়টি জানান।

ফখরুল বলেন, “আমি দুঃখিত যে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। কারণ এখন আমার বাসায় করোনা ধরা পড়েছে। ফলে আমি এখন ১৪ দিনের যে আইসোলেশন, সেই আইসোলেশনে আমাকে থাকতে হচ্ছে।”

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা ফখরুলের শ্যালক কাজী একরামুল রশীদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফখরুলের উত্তরার বাসাতেই তিনি ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘করোনা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।’

করোনায় অনেক নেতাকর্মীকে হারিয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান- এরকম অনেক নেতাকে ইতোমধ্যে আমরা করোনার কারণে হারিয়ে ফেলেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাসায় করোনার থাবা, কোয়ারেন্টিনে মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০