ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশের ইমেজ নষ্ট করছে বিএনপি: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাসের চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সরকারের

বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখ লাখ প্রবাসীকর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে।

রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে বুধবার সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ‘দেশে আগ্রাসী শক্তি আঘাত হানছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগ্রাসী শক্তি বলতে তিনি কি বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে, এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারেন না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপন না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দেশের প্রতি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, তাদের হাতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে নয়।

দেশের স্বাধীনতা নাকি বিপন্ন ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতি করার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে যারা রাজনীতি করেন, তারা স্বাধীনতা রক্ষা করবেন কিভাবে? জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে, তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না।

আগুনসন্ত্রাসসহ নৈরাজ্যে জড়িতদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে, তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে এবং যারা ঘটনাস্থলে ছিল না তাদেরও গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। এ সময় ওবায়দুল কাদের করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা এবং পূর্বাভাস নিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান চালানোরও আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেশের ইমেজ নষ্ট করছে বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০