ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুবলীগের বড় দায়িত্বে বঙ্গবন্ধু পরিবারের পাঁচ সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বড় দায়িত্বে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের পাঁচ সদস্য। যুবলীগ নিয়ে নানা বিতর্কের পর এবার জাতির জনকের পরিবারের সদস্যরা নেতৃত্বে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্য দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

যুবলীগের কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের চার উদিয়মান রাজনৈতিক মুখের স্থান হয়েছে। যুবলীগ চেয়ারম্যান ছাড়াও এদের মধ্যে রয়েছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ ফজলে ফাহিম, ব্যারিস্টার শেখ ফজলে নাইম ও শেখ সোহেল।

সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। পরশের ছোট ভাই ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। তার ছোট ভাই যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম।

শেখ ফজলে ফাহিম যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের আপন চাচাতো ভাই। যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আপন ছোট ভাই হন এই শেখ ফজলে ফাহিমের বাবা শেখ ফজলুল করিম সেলিম।

আবার বঙ্গবন্ধু পরিবারের অপর সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন। এমপি নিক্সনের দাদি ফাতেমা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আপন বড় বোন। সেই হিসাবে তিনি বঙ্গবন্ধুর নাতি।

এছাড়া বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে শেখ সোহেলও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যুবলীগের বড় দায়িত্বে বঙ্গবন্ধু পরিবারের পাঁচ সদস্য

আপডেট টাইম : ০২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০