ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে আমেরিকার : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে আমেরিকার। সেখানে তারা ৪-৫ দিনেও নির্বাচনের ফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশে আমরা ইভিএমের মাধ্যমে ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় রাজধানীর উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, বিএনপির অভিযোগ ভিত্তিহীন। আমি সকাল থেকে প্রিসাইডিং অফিসার এবং কন্ট্রোলরুমের মাধ্যমে খোঁজখবর নিয়েছি; কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।

ভোটার উপস্থিতি কম কেন– এমন প্রশ্নে সিইসি বলেন, এর কারণ আমার জানা নেই। ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটি বিশ্লেষণ করে বলতে পারবেন।
আওয়ামী লীগের লোকজন বহিরাগতদের নিয়ে এসে কেন্দ্র দখল করছে বলে ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর এমন অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, তার অভিযোগ সত্য নয়। সকাল সাড়ে ৯টায় বিএনপির একজন ফোন করে বলেন, অভিযোগ নিয়ে আসবেন। তাই তিনি ভোট না দিয়ে আগে অফিসে যান। বেলা ১১টা পর্যন্ত অফিসে অপেক্ষা করলেও বিএনপির কেউ অভিযোগ নিয়ে আসেননি।

জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এতে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

এদিকে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী সেলিম রেজা। এখানে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে আমেরিকার : সিইসি

আপডেট টাইম : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০