হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধীতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জন্ম থেকেই বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় সেটা তারা প্রমাণ করেছে বারবার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি।
Reporter Name 




















