ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে।

আজ সোমবার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগ পরম সহিষ্ণুতায় বিশ্বাসী তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না। আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন। বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুদেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে

আপডেট টাইম : ০২:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০