ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখন বিএনপি অন্ধকার দেখে। যাদের দেখার চোখ নেই, তারা তো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।

আজ শুক্রবার সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার না কি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের ওপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নতর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য।

তিনি বলেন, ফখরুল সাহেব বলছেন আমি না কি শুধু বিএনপির কথা বলি। আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমেছে। ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০