ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিরিয়ায় আইএসের হাতে ৪০০ নাগরিক জিম্মি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৩২১ বার

শতাধিক সিরীয় নাগরিককে গুলি করে হত্যা এবং শিরশ্ছেদের একদিন পর দেশটির আরো চারশ নাগরিককে জিম্মি করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। নারী ও শিশু সহ রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে এসব জিম্মিকে নিয়ে গেছে আইএস। খবর সানডে এক্সপ্রেস।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আইএস জঙ্গিদের হাতে জিম্মি নাগরিকদের মধ্যে সুন্নিপন্থী ও সরকার সমর্থক যোদ্ধা রয়েছে। জিম্মিদেরকে উত্তর পশ্চিমাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলছে, অন্যান্য এলাকার মতো আইএস জঙ্গিরা এসব বন্দীর শিরশ্ছেদ করতে পারে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেইর আল জউর প্রদেশে শতাধিক নারী, শিশু ও বৃদ্ধ নাগরিককে গুলি করে হত্যা ও শিরশ্ছেদ করেছে আইএস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

সিরিয়ায় আইএসের হাতে ৪০০ নাগরিক জিম্মি

আপডেট টাইম : ১২:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬