ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ে করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন অপূর্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের আগের দিন সিদ্ধান্তহীনতায় ভুগছেন টিভি নাটকে এই সময়ের নন্দিত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর যার সঙ্গে বিয়ে করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন সে হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

সম্প্রতি অপূর্ব অভিনয় করছেন একটি ওয়েব সিরিজে। ‘যদি… কিন্তু… তবুও’ শিরোনামের সেই ওয়েব সিরিজের চরিত্রে এমন গেটআপে দেখা গেছে তাকে। মূলত গল্পের জন্যই বিয়ে করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি।

ওটিটি প্ল্যাটফরম জি ফাইভের ব্যানারে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘যদি… কিন্তু… তবুও’। এর শুটিং শুরু হয়েছে। তাতে অংশ নিয়েছেন অপূর্ব। এখানে তার নায়িকা নুসরাত ফারিয়া। গেল মার্চে এর শুটিং শুরুর করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।

জানা গেছে, বনানীতে শুটিং শুরু হয়েছে ওয়েব সিরিজটির। বিভিন্ন ধাপে ৩০শে নভেম্বর পর্যন্ত শুটিং চলবে। নুসরাত ফারিয়া শুটিংয়ে অংশ নেবেন ৭ নভেম্বর। পরিচালনার পাশাপাশি ওয়েব সিরিজটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই।

গল্পে দেখা যাবে, বিয়ের আগের দিন বর যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধা অপূর্ব ও ফারিয়া ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ অনেকেই। ঢাকা ছাড়াও শুটিং হবে কক্সবাজার ও বান্দরবানে।

অপূর্ব বলেন, এখানে কাজের কথা হয়েছিলো অনেক আগে। করোনার কারণে পিছিয়ে যায়। এখন আবার কাজ শুরু হলো। সব মিলিয়ে আমার মনে হয় দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছে এর মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ে করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন অপূর্ব

আপডেট টাইম : ০৮:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০