ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ফিলিপাইনের জোরালো ভূমিকা চান রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ফিলিপাইনের জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়া দেশগুলোর জোট আসিয়ানেও এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেনটি ভিভনিসিও টি. বেনডিলিও আজ বঙ্গভবনে প্রেসিডেন্টর সঙ্গে বিদায়ি সাক্ষাতকালে তিনি একথা বলেন। ফিলিপাইনের বিদায়ি রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রেসিডেন্টর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসিডেন্ট বলেন, ফিলিপাইনের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সারির দেশগুলোর অন্যতম ফিলিপাইন উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও ফিলিপাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ পোশাক, ঔষধসহ বিশ্বমানের বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং এসব পণ্যের দামও তুলনামূলক কম। ফিলিপাইন এসমস্ত পণ্য আমদানির মাধ্যমে লাভবান হতে পারে।
প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সহায়তার জন্য ফিলিপাইন সরকারের প্রতি ধন্যবাদ জানান এবং অবশিষ্ট অর্থ উদ্ধারেও ফিলিপাইনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রেসিডেন্ট এ সময় সফলভাবে দায়িত্ব পালনের জন্য ফিলিপাইনের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্টর কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, প্রেসিডেন্টর প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং প্রেসিডেন্টর কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রোহিঙ্গা প্রত্যাবাসনে ফিলিপাইনের জোরালো ভূমিকা চান রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০