ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সিনেমা ছেড়ে ইসলামী জীবন যাপনে শাবনাজ-নাঈম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
  • ৩৬০ বার

জীবনযাত্রায় অনেক পরিবর্তন। পোশাক-আশাকেও সাদাসাটা। রুপালি পর্দা ছেড়েছেন অনেক আগেই। সুখী জীবন-যাপন করছেন তারা্। সাধারণ মানুষের অনেকটাই আড়ালে থাকেন। এক সময়ের সিনেমা জগতের অসম্ভব জনপ্রিয় নায়ক ও নায়িকা শাবনাজ ও নাঈম সিনেমা ছেড়ে বেছে নিয়েছেন ইসলামী জীবন।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার ঈদের অনুষ্ঠান রেকডিং-এ হাজির হয়েছিলেন তারা্। শাবনাজ হিজাব পরে অনুষ্ঠানে অংশ নেন। আর নাঈমের পরনে ছিল চমৎকার পাঞ্জাবি। জীবনের নানা দিক নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন।

প্রায় এক যুগ পর ছোট পর্দার কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নব্বই দশকের সাড়া জাগানো এই জুটি। এ জুটিকে এবার দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এ।

দুই ঘণ্টার অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন নাঈম ও শাবনাজ। কেন অভিনয় থেকে দূরে থাকা, কখন তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে, বিয়ের পর ঠিক কোন মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আর অভিনয় করবেন না ইত্যাদি ইত্যাদি প্রশ্নের জবাব দেন শাবনাজ ও নাঈম।

অনুষ্ঠানটিতে স্ত্রীর জন্য গিটার হাতে গানও গান নাঈম। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় ‘রাঙা সকাল’ প্রযোজনা করেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

প্রয়াত পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ।

এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে দেখা গেছে তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সিনেমা ছেড়ে ইসলামী জীবন যাপনে শাবনাজ-নাঈম

আপডেট টাইম : ১২:০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬