ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হাওরে যোগাযোগব্যবস্থা উন্নয়নে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ৩৯৮ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তাঁর তিন দিনের সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার হাটুরিয়া নদী পুনঃখনন এবং কালনি নদীর খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি প্রথমে ঘাগড়া ইউনিয়নে হাটুরিয়া নদীর পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতিকে নদীর পুনঃখনন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময়কালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, হাওর এলাকার উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি নদী পথের উন্নয়নের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

পরে, আবদুল হামিদ কালনি নদীর খনন কাজ পরিদর্শন করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি এই এলাকা থেকে অনেকবার এমপি নির্বাচিত হয়েছেন।

এসময় স্থানীয় লোকজন হাত নেড়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জবাবে রাষ্ট্রপতি হাত নেড়ে সাড়া দেন এবং তাদের অভিনন্দন জানান।

স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হাওরে যোগাযোগব্যবস্থা উন্নয়নে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

আপডেট টাইম : ১১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬