ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তিন রাষ্ট্রপতির সন্তানকে নিয়ে চমক চায় কিশোরগঞ্জবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অনুষ্ঠানের পর ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের কোনো রাজনৈতিক ঠাঁই না পাওয়ার পরও হাল ছাড়েনি কিশোরগঞ্জবাসী।

এবার তিন রাষ্ট্রপতির সন্তান জিল্লুর রহমানপুত্র বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি ও বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের জ্যেষ্ঠপুত্র রেজওয়ান আহম্মদ তৌফিক এমপিকে ঘিরে শেষ চমকের স্বপ্ন কিশোরগঞ্জবাসী।

অঘোষিত বাকি গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ঠাঁই দিবেন এমন আলোচনা সমালোচনা ও গুঞ্জন আওয়ামী লীগ অন্তপ্রাণ কিশোরগঞ্জবাসীর মুখে মুখে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাসে ৬১ বছরই ত্যাগ-অবদান, আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ স্থানে অবস্থান ধরে রাখেন কিশোরগঞ্জের কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এই দুই বরেণ্য রাজনীতিকের সঙ্গে হাত মিলিয়ে দলের হয়ে অসামান্য অবদান রাখেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ মাটির সন্তানরা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য পদে আসীন থেকে বারবার দলের দুর্দিন-দুঃসময়ে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময় এমনকি ওয়ান-ইলেভেনের সামরিক বাহিনী সমর্থিত সরকারের সময় দলটির কেন্দ্রীয় নেতৃত্বে থাকা কিশোরগঞ্জের আওয়ামী লীগ অন্তপ্রাণ রাজনীতিকগণের ঐতিহাসিক ভূমিকা সর্বজনবিদিত।

বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলে দলের তদানীন্তন সাধারণ সম্পাদক শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র কিশোরগঞ্জের কৃতী সন্তান প্রয়াত জনপ্রশাসন মন্ত্রীর ‘এটা কোন দল না, এটা আমার কাছে একটা অনুভূতির নাম’- বক্তব্যই প্রমাণ করে কী পরিমাণ ভালবাসা, ত্যাগ ও অবদান থাকলে এ ধরনের উচ্চারণ সম্ভব। তা নিশ্চয়ই আওয়ামী লীগের নীতি নির্ধারক এবং দলের সভাপতি শেখ হাসিনার  অনুভূতিতেও অম্লান হয়ে আছে বলে মনে করেন কিশোরগঞ্জবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিন রাষ্ট্রপতির সন্তানকে নিয়ে চমক চায় কিশোরগঞ্জবাসী

আপডেট টাইম : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০