ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সংসদ সদস্য মাশরাফীর দুই সন্তান করোনা আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নড়াইল ডেপুটি কমিশনারের অফিসে একটি কর্মশালায় মাশরাফী নিজেই এ খবর জানান।

মিরপুরে মাশরাফীর নিজ বাড়িতে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মোর্তজার চিকিৎসা চলছে বলে জানা গেছে। মাশরাফী তার বাচ্চাদের করোনা আক্রান্তের খবর মঙ্গলবার জানালেও, বেশ কয়েকদিন আগেই হুমায়রা ও সাহেল করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গেল জুনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফী বিন মোর্তজা। এরপর তার স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ী ও ছোট ভাই মুরসালিন মোর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর তারা সুস্থ হয়ে ওঠেন।

মাশরাফী এখন ক্রিকেট থেকে দূরে আছেন। গত মার্চে সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন নড়াইল এক্সপ্রেস। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাকে আবারও মাঠে দেখা যেতে পারে নভেম্বরে বিসিবির কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সংসদ সদস্য মাশরাফীর দুই সন্তান করোনা আক্রান্ত

আপডেট টাইম : ১০:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০