ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

মধ্য জানুয়ারিতেই আসছে নতুন মুদ্রানীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬
  • ৪৪০ বার

বাংলাদেশ ব্যাংক ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝিতে।

শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল বলেন, ১৪ বা ১৭ জানুয়ারি চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা হতে পারে। এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি এখন প্রায় শেষ।

কেন্দ্রীয় ব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, এবারের মুদ্রানীতিতে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করে প্রবৃদ্ধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়েই আমরা লক্ষ্য অর্জনে কাজ করছি।

সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশের মধ্যে রাখার ঘোষণা দিয়েছে। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে।

গভর্নর ড. আতিউর রহমান গত ৩০ জুলাই অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন। এতে বেসরকারি খাতে যোগান বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার সতর্ক পদক্ষেপ নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্য জানুয়ারিতেই আসছে নতুন মুদ্রানীতি

আপডেট টাইম : ১০:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬