ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঝুঁকিপূর্ণ ভবন, নিজ দায়িত্বে বসবাস করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • ৪৪৪ বার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ প্রায় ৭০ হাজার ভবন বিশেষ রঙ দিয়ে চিহ্নিত করা হবে। ‘ঝুঁকিপূর্ণ ভবন, নিজ দায়িত্বে বসবাস করুন’ সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে এসব ভবনে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূমিকম্প বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্য ব্রত সাহার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পলিন টেমেসিস, জাপানের আইআরপির চেয়ারম্যান স্টিফেন কোহলার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মাকসুদ কামাল প্রমুখ।
মন্ত্রী বলেন, আর্সেনিক যুক্ত টিউবওয়েল লাল রঙে চিহ্নিত করার মতো ঝুকিপূর্ণ ভবন রঙ দিয়ে চিহ্নিত করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ ভবন, নিজ দায়িত্বে বসবাস করুন

আপডেট টাইম : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫