ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিএনপি অতীত ভুলে যায় বলেই লাগামহীন বক্তব্য দেয়: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বিএনপি অতীত ভুলে যায় বলেই লাগামহীন বক্তব্য দেয়। তারা যখন ক্ষমতায় ছিলো তখন নৌকায় ভোট দেয়ার অপরাধে আট বছরের শিশু থেকে অন্তঃসত্ত্বা এমনকি ষাট বছরের নারী পর্যন্ত কেউই রক্ষা পায়নি। যারা দলগতভাবে অতীতে নারী নির্যাতন-ধর্ষণ করেছে, তাদের মুখে এনিয়ে কথা হাস্যকর।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

‘নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় সরকারকে আর সময় দেয়া যাবে না’-বিএনপি মহাসচিবের এ মন্তব্যের প্রতি সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, উনারা আমাদের সময় দিচ্ছেন না বহু আগে থেকে। ২০০৯ সালে আমরা সরকার গঠনের তিন মাসের মাথা থেকে উনারা আমাদের কখনো সময় দিতে চাননি।

তিনি বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আমাদের সময় দিয়েছে। প্রায় পৌনে ১২ বছর ধরে শেখ হাসিনা একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সুতরাং বিএনপি সময় দিলো কি না, সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের উদাহরণ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, স্থানীয় সরকার পর্ষদে ৩৩ শতাংশ নারীর জন্য সংরক্ষিত কোটা তিনিই করেছিলেন। সংসদে নারী সদস্যের সংখ্যা পঞ্চাশে উন্নিত করা, দেশের ইতিহাসে প্রথম স্পিকার, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নারীর পদায়ন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে, যা পৃথিবীর সামনে বড় উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি অতীত ভুলে যায় বলেই লাগামহীন বক্তব্য দেয়: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০