ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্ষীয়ান এ রাজনীতিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে তার করোনা পজিটিভ বলে জানা যায়।
বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমান সংসদের সংসদ সদস্য। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং গৃহায়ণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

আপডেট টাইম : ০৩:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০