ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম

কত দামে বিক্রি হলো ১০২ ক্যারেটের সেই হীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ১০২ ক্যারেটের নিখুঁত বিরল সেই সাদা হীরাটি ১৫.৭ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি হয়েছে। নিলামে টেলিফোনে অংশ নিয়ে ‘দর কষাকষি’ করে অজ্ঞাতনামা এক ব্যক্তি হীরাটি কিনে নেন। গতকাল সোমবার করোনাভাইরাসের কারণে হংকংয়ের নিলামকারী প্রতিষ্ঠান সোথবাই অকশন হাউজ হীরাটি নিলামে তোলে। ইতিহাসে এটিই প্রথম যে কোনো হীরা দরাদরি করে নিলামে বিক্রি হলো।

২০১৮ সালে কানাডার অন্টারিও থেকে এই হীরাটি উত্তোলন করা হয়। কাটা ও পলিশবিহীন মূল হীরক খন্ডটি ছিল ২৭১ ক্যারেটের। নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, ডিম্বাকৃতির এই হীরাটি গুণাগুণ নির্ধারণের চারটি মানদণ্ড- কাটা, ক্যারেট ভর, স্বচ্ছতা ও রঙ অনুযায়ী শীর্ষে অবস্থান করছে। সোথবাই এই হীরাটিকে ‘ত্রুটিবিহীন’ আখ্যা দিয়ে জানিয়েছে, ‘এর বিরলতা এবং সৌন্দর্য বোঝানো কঠিন।’

অনলাইন জুয়েলার্স সেভেন সেভেন ডায়মন্ডের পরিচালক টোবিয়াস করমিন্ড জানিয়েছেন, হীরাটি কেনার জন্য ক্রেতা দর কষাকষি করেছিলেন। রিজার্ভের দামও পাওয়া যাচ্ছিল না। তাই এই দামেই বিক্রেতা হীরাটি বিক্রি করে দেওয়া সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইতোপূর্বে ১০০ ক্যারেটের বেশি ওজনের মাত্র ৭টি ডি কালার নিখুঁত হীরা নিলামে উঠেছে। এরমধ্যে সবচেয়ে দামি হীরাটির ওজন ছিল ১৬৩.৪১ ক্যারেট যা বিক্রি হয় ৩৩.৭ মিলিয়ন ডলার মূল্যে।

নিলামে সাধারণত সাদা হীরাই বেশি দামে বিক্রি হয়। তবে সাম্প্রতিক সময়ে গোলাপি ও নীল হীরাও আরও বেশি দামে বিক্রি হয়েছে। ২০১৭ সালের এপ্রিলে পিংক স্টার নামে একটি হীরা হংকংয়ে বিশ্বরেকর্ড গড়ে ৭১ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ৫৯.৬ ক্যারেট ওজনের হীরাটি সোথবাইয়ে নিলাম শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

কত দামে বিক্রি হলো ১০২ ক্যারেটের সেই হীরা

আপডেট টাইম : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০