ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

মোবাইলের রিংটোন জাতীয় সংগীত নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৭৫৩ বার

জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারকে অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না বলে চূড়ান্তভাবে রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

দুই মোবাইল অপারেটর কোম্পানির আপিল খারিজ করে দিয়ে সোমবার (১১ মে) আপিলের এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ।

কালিপদ মৃধা নামের এক ব্যক্তি ২০০৬ সালে হাইকোর্টে এ বিষয়ে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৫ আগস্ট বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ মোবাইলে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার অবৈধ ও বেআইনি ঘোষণা করে রায় দেন।

একইসঙ্গে একটেল (রবি), গ্রামীণফোন ও বাংলালিংকের আইনজীবী উপস্থিত থাকার কথা বলেও, আদালতে না যাওয়ায় প্রত্যেক কোম্পানিকে ৫০ লাখ টাকা কোনো দাতব্য প্রতিষ্ঠানকে অনুদান দিতে বলা হয়েছিল।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রামীণফোন ও বাংলালিংক কর্তৃপক্ষ। সোমবার তাদের আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পাশাপাশি ৫০ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়।

রিট আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বাংলানিউজকে জানান, আমরা যতদুর জানি, রবি ৫০ লাখ টাকা দান করেছেন। তারা আপিল করেননি। যদি দান না করে থাকেন তাহলে তাদেরকে ৫০ লাখ টাকাই দিতে হবে। আর আপিল করায় গ্রামীণফোন ও বাংলালিংকে ৩০ লাখ টাকা করে দিতে হবে।

মাসুদ আহমেদ সাঈদ আরো জানান, সংবিধানের ৪ অনুচ্ছেদে জাতীয় সংগীত সংরক্ষণের কথা বলা আছে। আর জাতীয় সংগীতের বিধানে (১৯৭৮) ২০টি ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশনের কথা বলা হয়েছে। সেখানে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহারের কথা নেই।

আদালতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন ইজাজ আহমেদ ও বাংলালিংকের পক্ষে ছিলেন মো.আসাদুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

মোবাইলের রিংটোন জাতীয় সংগীত নয়

আপডেট টাইম : ০৩:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫