ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থপাচার মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েসের আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য আদেশ দেন। এসময় আদালত আমলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে -১০ এ বদলি করেন।

এদিন দুপুর পৌনে দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হুইল চেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করা হয়।

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম,  জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। আসামিরা কারাগারে।

এর আগে এ মামলার আসামি জাহিদুল, শহিদুল, সামসাদ, কামাল, দেলোয়ার আদালতে জামিন আবেদন করেন।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালায় র‍্যাব। এসময় আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ নভেম্বর

আপডেট টাইম : ০২:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০